আল্লাহু আকবর বলো

 আল্লাহু আকবর বলো এবং পৃথিবীকে তোমার পিছনে ফেলে দাও।

তুমি কি কখনও ভেবে দেখেছো: কেন আমরা আমাদের নামাজ শুরু করি সুবহানাল্লাহ না বলে আল্লাহু আকবার দিয়ে ? বুঝতে পারো যে, যখন তুমি আল্লাহু আকবার বলো , তখন তুমি নিশ্চিত করো যে যার সামনে তুমি দাঁড়াতে যাচ্ছ সে তোমার সেই মুহূর্তের সবকিছুর চেয়েও মহান - তোমার ঘুম, তোমার পরিবার, তোমার বিল এবং তোমার উদ্বেগের চেয়েও মহান। কল্পনা করো যে, যখন তুমি হাত তুলে আল্লাহু আকবার বলো , তখন তুমি সবকিছু পেছনে ফেলে দিচ্ছ!