উত্তর : এ ধরনের প্রসাধনী ব্যবহার করা নারীদের সাজসজ্জার একটি দিক। এ ধরনের সাজসজ্জা নারীরা ব্যবহার করতে পারবেন ঘরে নিজের পরিবারের গণ্ডিতে। সেখানে মাহারাম থাকবে, সেখানে তিনি আতর ব্যবহার করতে পারবেন। কিন্তু আতর ব্যবহার করে বের হওয়া তাঁর জন্য হারাম, জায়েজ নেই। যখন তিনি বাইরে বের হবেন, তখন আতর ব্যবহার করবেন না। কারণ, এ ধরনের সুগন্ধি অনেক সময় মানুষকে আকর্ষণ করে। ফলে সেখানে ফ্যাতনা হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব জায়গায় গেলে কোনো না কোনোভাবে ফ্যাতনার আশঙ্কা রয়েছে, ফ্যাতনা এবং ফ্যাতনার আশঙ্কাময় স্থানকে ইসলামী শরিয়তের মধ্যে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে কোনো ধরনের খারাপ কাজ বা কুচিন্তা মানুষের মধ্যে আসতে না পারে এবং সেখান থেকে নারীরা নিজেকে মুক্ত রাখতে পারে। তাই এ ক্ষেত্রে তিনি আতর বা সেন্ট ব্যবহার করে বের হবেন না।