সকাল-সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল
মহানবী (সা.) তাঁর সাহাবিদের সকাল-সন্ধ্যার আমল শিখাতেন নিয়মিত।
১. আয়াতুল কুরসি পাঠ: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে, সে আল্লাহর হেফাজতে থাকবে।” (সুনানে নাসায়ি, হাদিস: ১০০৪)
২. সুরা ইখলাস, ফালাক ও নাস পড়া: প্রতিটি তিনবার করে পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা পাওয়া যায়। (সহিহ বুখারি, হাদিস: ৫০১৭)
৩. ‘সায়্যিদুল ইস্তিগফার’ পাঠ: “আল্লাহুম্মা আনতা রব্বি… (যাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে)” যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় পাঠ করবে, সে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। (সহিহ বুখারি, হাদিস: ৬৩২৩)
সাইয়্যিদুল ইস্তিগফার হলো: আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি, ওয়ানা আবদুক, ওয়ানা আ’লা আহদিকা ওয়াওয়াদিকা মাসতাতাতু, আউযু বিকা মিন শার্রি মা সানাতু, আবূউ লাকা বিনি’মাতিকা আলাইয়া, ওয়াবূউ লাকা বিজাম্বি, ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয্ যুনুবা ইল্লা আনতা।