ইব্রাহীম (আঃ)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন জিব্রাঈল (আঃ) এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন, “আমার কাছ থেকে আপনি কি কিছু চান?” ইব্রাহীম (আঃ) আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিলেন, “আপনার কাছ থেকে নয় বরং আল্লাহর কাছ থেকে চাই!”
আল্লাহুর নিকট যা কিছু চাই তাই পেয়েছি।
2025 সালের কুরবানীর ঠিক 4 দিন আগে আমার মায়ের স্ট্রোক হয়। মায়ের হাত ও পা প্যারালাইসিস হয়।
ডাক্তার দেখলো। বললো সময় লাগবে ।কিন্তু পুরোপুরি ঠিক হবে না।
মা কে বর্ধমান এ নিয়ে এলাম।
আমার বিশ্বাস ছিল মা ঠিক হয়ে যাবেন। কেনো জানেন কারণ আমার মালিক আমার আল্লাহ্ নিকটে শুধু চাইতাম মা সুস্থ হোক। আল্লাহ আমাকে ফেরাইনি।
মা এখন সুস্থ।
আমি আল্লাহুর এক নিকৃষ্ট বান্দা ।
তবু মহান আল্লাহ আমাকে ফিরাননি।
সব সময় আল্লাহুর সাহায্য পাই।
আমার আল্লাহ্ আমার অভিভাবক। আমার মালিক ।
আগে আল্লাহুর দেওয়া এই সুন্দর জীবন নিয়ে কিছু ভাবতাম না।
সব কাজের মধ্যে আল্লাহুর অপছন্দের কাজ বেশি থাকতো।
আল্লাহুর আদেশে জীবন কত সুন্দর হবে জানতাম না।
নামাজ পড়তাম না, রোজা রাখতাম না। সব কাজেই যেন পাপ স্পর্শ থাকতো।
কিন্তু আল্লাহুর অশেষ করুনায় আজ জীবন সুন্দর।
নামাজ সহ জীবনের সকল কর্মে আনন্দ পাই।
এখন আল্লাহুর সাহায্য ছাড়া কিছু ভাবতে পারি না।
হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল্।
আল্লাহ আমার মালিক ।
আমার এই ক্ষুদ্র জীবনে অনেক উদাহরণ আছে যা বোঝায় আল্লাহুর সাহায্য কত দ্রুত পাওয়া যায়। ধর্য রাখতে হবে আল্লাহুর সাহায্য আসবেই।
মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। যেমন আল্লাহ বলেন, ‘মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত’ (ইবরাহীম ১১)। ‘যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট’ (তালাক্ব ৩)