আমান টিউশন গোলাপবাগ বর্ধমান
8101422342
১২০৩। আবু বকর ইবনে ইসহাক (রাহঃ) ......... নবী সহধর্মিনী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) তার নামাযে এই দুআ পড়তেনঃ
হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই কবরের আযাব থেকে, তোমার কাছে পানাহ চাই মাসীহ দাজ্জালের ফিতনা থেকে এবং তোমার কাছে পানাহ চাই জীবন-মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই, পাপকার্য ও ঋণগ্রস্ততা থেকে।
আয়িশা (রাযিঃ) বলেন, এক ব্যক্তি তাকে বলল, ইয়া রাসুলাল্লাহ! আপনি ঋণগ্রস্ততা থেকে এত বেশী আশ্রয় প্রার্থনা করেছেন কেন? তিনি বললেন, মানুষ যখন ঋণগ্রস্ত হয়, তখন মিথ্যা কথা বলে এবং ওয়াদা করে ওয়াদার খেলাফ করে।
—সহীহ মুসলিম, হাদীস নং ১২০৩ (আন্তর্জাতিক নং ৫৮৯)
তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন
হাদীসের বর্ননাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি. (মৃত্যু ৫৭/৫৮ হিজরী)
৯৬৯.তামীম ইবনুল মুনতাসির (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ তাশাহহুদের মধ্যে কি পাঠ করতে হবে তা আমরা জানতাম না। এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) জানতেন। অতঃপর রাবী পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
রাবী শারীক (রাহঃ) বলেনঃ জামে ......... আবু ওয়ায়েল হতে, তিনি আব্দুল্লাহ হতে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। রাবী আরো বলেনঃ তিনি আমাদের নিম্নোক্ত বাক্যগুলি শিখাতেন, কিন্তু তাশাহহুদের মত (জরুরী হিসাবে) নয়। যথাঃ ‘আল্লাহুম্মা আল্লেফ বায়না কুলূবেনা ওয়া আসলেহ যাতা বায়নানা ওয়াহদিনা সুবুলাস্ সালাম ওয়া নাজ্জেনা মিনায যুলুমাতে ইলান-নূর ওয়া জাননেবনাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়ামা বাতানা ওয়া বারেক লানা ফী আসমাইনা ওয়া আবসারেনা ওয়া কুলূবেনা ওয়া আযওয়াজেনা ওয়া যুররিয়াতেনা ওয়াতুব্ আলায়না ইন্নাকা আন্তাত্ তাওয়াবুর রাহীম, ওয়াজ্আলনা শাকেরীনা লে-নিমাতিকা মুছনীনা বিহা কাবলীহা, ওয়া আতেমমিহা আলায়না।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ৯৬৯ (আন্তর্জাতিক নং ৯৬৯)
হাদীসের বর্ননাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)