মৃত্যুর কথা স্মরন

আমান টিউশন গোলাপবাগ বর্ধমান 8101422342





৫০৮১. হযরত সাহল ইবন সা‘দ আস সা‘ঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-এর এক সাহাবী মৃত্যুমুখে পতিত হলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ তাঁর প্রশংসা করতে লাগলেন এবং তাঁর ইবাদতের আলোচনা করতে লাগলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) নীরব রইলেন। যখন তারা চুপ করল, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে কি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করত? সাহাবায়ে কিরাম বললেন, জ্বী না। তিনি জিজ্ঞেস করলেন, সে কি তার প্রবৃত্তির চাহিদা সমূহকে প্রায় পরিহার করে চলত? তাঁরা বললেন, জ্বী না। তিনি বললেন, তোমরা যে পথে যাচ্ছ, তার অনেকাংশেই তোমাদের সাথীটি পৌছতে পারেনি।
(তাবরানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। বাযযার আনাস (রা)-এর সূত্রে হাদীসটি বর্ণনা করে বলেনঃ নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তির ইবাদত ও সাধনার আলোচনা করা হল। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের সাথী মৃত্যুর কথা কেমন স্মরণ করত হে? তাঁরা বললেন, আমরা তাকে মৃত্যুর কথা স্মরণ করতে শুনতাম না। তিনি বললেন, তবে তো তোমাদের সাথীটি সেই মর্যাদা লাভ করতে পারেনি।)

—আত্-তারগীব ওয়াত্-তারহীব, হাদীস নং ৫০৮১



৪১৭১। মুহাম্মাদ ইব্‌ন যিয়াদ (রাহঃ)....... আবু আইউব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বললোঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে কিছু শিখিয়ে দিন, যা আমি সহজে আদায় করতে পারি। তিনি বললেনঃ যখন তুমি তোমার সালাতে দাঁড়াবে, তখন এমনভাবে সালাত আদায় করবে, যেন তুমি বিদায়ী সালাত আদায় করছো এবং এমন কোন কথা মুখে উচ্চারণ করবে না, যার জন্য পরে ওযর পেশ করতে হয়। আর মানুষের হাতে যা কিছু আছে তা থেকে নিরাশ হয়ে যাও। (তাদের কাছে কিছু চাইবে না)।

—সুনানে ইবনে মাজা, হাদীস নং ৪১৭১ (আন্তর্জাতিক নং ৪১৭১)




হাদীসের বর্ননাকারী: হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) (মৃত্যু ৫১ হিজরী)